ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে এক রাতে ৫টি গরু চুরি


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ৩০-১২-২০২৪ বিকাল ৫:২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বর্তমানে গরুচুরি বেড়ে গেছে। রবিবার ২৯ ডিসেম্বর দিবাগত রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের কৃষক মনিরুজ্জামান মনির গোয়ালঘর থেকে ৫টি দেশি গরু চুরি হয়েছে। গভীর রাতে চোরেরা সকলের অলক্ষ্য গোয়ালের দরজা খুলে গরুগুলো চুরি করে নিয়ে যায়। গরুগুলোর বাজার মূল্য ২ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্ত কৃষক মনি জানান।

তিনি আরো জানান, প্রতিদিনের মতো রবিবার রাতেও ঘুমাতে যাওয়ার আগে গরুগুলোকে তিনি গোয়াল ঘরে দেখে যান। ভোরে গরুগুলোকে খেতে দিতে গেলে তিনি দেখেন গোয়ালঘরে গরুগুলো (৩টি বড় ও ২টি ছোট) নেই। এ ঘটনায় তার ডাকাডাকি চিৎকারে গ্রামের লোকজন তার বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত মনি গরুগুলোর কোনো খোঁজ পাননি। গতকাল সোমবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় তিনি থানায় অভিযোগ করবেন বলে জানান।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক সকালের সময় প্রতিনিধিকে বলেন, ‘গরু চুরির ঘটনা আমরা অবগত নই। আপনার মাধ্যমে এখন জানতে পারলাম। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির