ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি, যুবক জেল হাজতে


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১২-২০২৪ বিকাল ৬:৩২

কুড়িগ্রামের রাজারহাটে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মামলায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এর আগে একইদিন রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানান, সম্প্রতি ইমাম হোসেন নামের একটি সামাজিক মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করা একটি লেখা প্রচার হচ্ছিল। ওই মাধ্যম থেকে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি দাসপাড়া গ্রামের বিষাদু চন্দ্র দাস(২৭) তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি শেয়ার করে। ঘটনাটি জানাজানি হলে এলাকার ধর্মপ্রাণ বিক্ষুব্ধ মুসল্লিগণ বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। পরে পুলিশের পক্ষ থেকে বিক্ষুব্ধ মুসল্লিদের অভিযুক্ত বিষাদু চন্দ্রকে আইনের আওতায় আনার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরই প্রেক্ষিতে রাজারহাট থানার পুলিশ অভিযান চালিয়ে রংপুর থেকে অভিযুক্ত বিষাদু চন্দ্র দাসকে গ্রেফতার করে।

এ ঘটনায় সোমবার রাজারহাট থানায় একটি মামলা দায়ের হলে মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করে।

রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির মামলায় একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

T.A.S / T.A.S

ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত

লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে

চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম

পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা

নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও

পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন

নড়াইল জেলা সমিতি, ঢাকার হস্তান্তর, দায়িত্ব গ্রহণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত

দাগনভূঞায় জায়গা সংক্রান্ত বিরোধে প্রবাসী পরিবারের উপর হামলা

সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

সাংবাদিকের ওপর হামলার অভিযোগ; তদন্তের অগ্রগতি জানতে চায় সাংবাদিক মহল

চট্টগ্রামের ডিসি পদের জন্য ৬৯ কোটির চুক্তি সালাহউদ্দিনের!

​সুন্দরবনে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধ শুঁটকি পল্লিতে অভিযান: মাচা ধ্বংস