ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে এসএসসি-৯৩ ব্যাচের কম্বল বিতরণ


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৩১-১২-২০২৪ দুপুর ১২:৫৬

 পিরোজপুরে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি - ৯৩ ব্যাচ। পিরোজপুর পৌরসভার ডিসি পার্ক এলাকায় বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ৯৩ ব্যাচের শিক্ষার্থী জেলা নির্বাচন অফিসার মোঃ মিজানুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,  জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আসিফ জামাল, জেলা তাঁতী দলের সভাপতি আলী শেখ, পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশ্রাফুল আলম সজলসহ আরও অনেকে।

 এসময় জেলা নির্বাচন অফিসার বলেন, আমরা এসএসসি ৯৩ ব্যাচ পিরোজপুর শাখা থেকে মানবিক সাহায্য হিসেবে শীত বস্ত্র বিতরন কর্মসূচির শুভ উদ্ভোধন ঘোষনা করেছি। এর আগেও আমার ৯৩ ব্যাচের ব্যানারে সামাজিক অনেক কাজ করেছি। আগামী দিনেও আমাদের এমন অনেক সেবামূলক কাজ চলমান থাকবে।

এসময় শেখ রিয়াজ উদ্দিন রানা বলেন,  মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। আমাদের এসএসসি - ৯৩ ব্যাচ, পিরোজপুর। অসহায় ও দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে। দেশের ক্লান্তি কালে বন্যার্তদের মাঝে সাহায্য পৌছে দিয়েছে। প্রতি বছর আমরা অসহায় শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করে আসছি। সমাজের সকলের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনার একটু সহযোগীতায় একজন মানুষের একটু হলেও কষ্ট লাঘব হতে পারে। তাই যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান।

এমএসএম / এমএসএম

অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা

দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ

চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬

মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের

কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন

সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত

আড়াই ঘণ্টা ধরে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট