রৌমারীতে অগ্নিকান্ডে গরু, ছাগল ও ঘর পুড়ে ছাই
কুড়িগ্রামের রৌমারীতে সরুজ্জামাল মিয়ার বাড়িতে অগ্নিকান্ডে ১টি টিনশেড ও ১ টি খড়ের ঘর, ২টি গরু, ৬টি ছাগল ও ঘরের আসবাবপত্রসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের পশ্চিম বাঘমারা গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাকের ঘরের রান্নার চুলা থেকে হঠাৎ করে আগুনের লেলিহান ও ধোয়া বের হতে থাকে। বাড়ির লোকজনের হাল্লাচিল্লায় আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলেও যোগাযোগ ব্যবস্থা ও চরাঞ্চল এলাকা হওয়ায় ঘটনাস্থানে যেতে পারেনি তারা।
বাড়ির মালিক সুরুজ্জামাল মিয়া জানান, ২টি ঘর, ২টি গরু, ৬টি ছাগল, হাঁসমুরগী, ধান, চাউল ও নগদ অর্থসহ প্রায় ৩ লক্ষাধীক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘরে খাবার না থাকায় অতিকষ্টে দিনকাটাচ্ছি। এছাড়াও গরুগুলো ছিল আমাদের মুলধন সেটাও পড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছি। সরকারি ভাবে কোন সহযোগিতা পেলে হয়তো উঠে দাড়াতে পারবো।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ