ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩১-১২-২০২৪ দুপুর ২:২৯

নেত্রকোনার মোহনগঞ্জে  মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুয়েল আহম্মেদ। 

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, থানার ওসি মো. আমিনুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. পার্থ সরকার,  ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরীর, হাবিবুর রহমান হাবিব, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাজী রফিকুর রহমান, সাংবাদিকদের মধ্যে এসএম সারোয়ার খোকন, মো. কামরুল ইসলাম রতন, হাফিজুর রহমান চয়ন, সাইফুল আরিফ জুয়েল প্রমুখ।

বক্তারা উপজেলার নানা সমস্যা তুলে ধরে বলেন, দেশের অন্য উপজেলার তুলনায় মোহনগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। তবে চুরি-ছিনতাইসহ যেসব সমস্যা রয়েছে সেগুলো মোকাবেলায় পুলিশ ও প্রশাসনকে আরও সক্রিয় ভুমিকা রাখার তাগিদ দেন। 

এসময় ওসি আমিনুল ইসলাম বলেন, যানবাহন ও  জনবল সংকট থাকার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ চেষ্টা অব্যাহত রেখেছে।  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের সহযোগিতা চান।সবশেষে  ইউএনও জুয়েল আহম্মেদ বলেন, এখানে সদ্য যোগদান করেছি। এলাকা সম্পর্কে তেমন জানাশোনা নেই। সকলে তথ্য দিয়ে সহযোগিতা করুন। প্রতিটি সমস্যা গুরুত্ব দিয়ে সমাধান করা হবে। জনগণের কল্যাণে কাজ করতে প্রশাসন বদ্ধপরিকর রয়েছে। আজকের সভায় উত্থাপিত বিষয়গুলো গুরুত্ব দিয়ে দ্রুত সমাধান করা হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের