ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নড়াইলে সময় টিভির সাংবাদিককে দুর্বৃত্তদের হামলা, দোষীদের শাস্তি দাবি


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ৩১-১২-২০২৪ দুপুর ৩:৩৬

নড়াইল সদর উপজেলায় সময় টিভির নড়াইল প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সজিব রহমান (৩৫) কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত সৈয়দ হান্নান এর ছেলে।

সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইল শহরের শেখ রাসেল সেতুর ওপরে এ হামলার ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সাংবাদিক সৈয়দ সজিব রহমান মোটরসাইকেল যোগে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে আসছিলেন। পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর ওপরে পৌঁছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে যায়। পরে জরুরি বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নড়াইল জেলায় কর্মরত গণমাধ্যমের কর্মীরা। এ ঘটনা তদন্ত করে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নড়াইল সদর থানা ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনামাত্র হাসপাতালে গিয়েছিলাম। সাংবাদিক সজিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ