নেত্রকোনায় একই শ্রেণিতে দুই স্কুলে ভর্তি প্রধান শিক্ষকের মেয়ে
নেত্রকোনার মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী একই শ্রেণিতে অন্য একটি স্কুলে ভর্তি রয়েছে।মেহের নিগার নামে ওই শিক্ষার্থী মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুজ্জামান ইদ্রিছীর মেয়ে। তথ্য গোপন করে এমন ঘটনা তিনি করেছেন বলে জানা গেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, মেহের নিগার নামের ওই ছাত্রী মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দিবা শাখার- খ শাখায় ভর্তি রয়েছে। তার রোল নম্বর-২১।
এদিকে একই ছাত্রী ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের অষ্টম শ্রেণির খ শায় ভর্তি রয়েছে। সেখানে তার রোল নম্বর -৫১।
খোঁজ নিয়ে আরও গেছে, মেহের নিগার ষষ্ঠ শ্রেণিতে মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভর্তি হয়। এখানের নিয়মিত শিক্ষার্থী হলেও ক্লাস করে না। তবে ভর্তি খাতায় তার নাম রয়েছে। সম্প্রতি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজিয়েট স্কুলে তাকে অষ্টম শ্রেণি থেকে পরীক্ষা অংশ নিয়ে ৮০৪ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। এদিকে মোহনগঞ্জ পাইলট সরকারি স্কুলে এবার বার্ষিক পরীক্ষায় অংশ নেয়নি। এদিকে পাইলট সরকারি স্কুল থেকে মেহের নিগার কোন ট্রান্সফার সার্টিফিকেট নেয়নি বলে জানা গেছে।
সরকারি স্কুলে ভর্তি থেকে ট্রান্সফার সার্টিফিকেট না নিয়ে অন্য স্কুলে ভর্তি থাকার বিষয়টি অনিয়ম বলে জানিয়েছেন স্থানীয় একাধিক শিক্ষক।
আজ মঙ্গলবার নাসিরাবাদ কলেজিয়েট স্কুলের সহকারী শিক্ষক গোলাম জিলানী রতন জানান, মেহের নিগার এবার অষ্টম শ্রেণি থেকে বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে ৮০৪ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে কবে কোন শ্রেণিতে ভর্তি হয়েছিল সেটি এই মুহূর্তে জানা নেই।
এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, একজন শিক্ষার্থী একইসাথে দুই স্কুলে ভর্তি থাকার নিয়ম নেই। সেক্ষেত্রে ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে অন্য স্কুলে ভর্তি হতে হবে। অন্যথায় এটা নিয়ম বহির্ভুত হবে।
দুই প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে শিক্ষার্থীর পিতা মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রফিকুজ্জামান ইদ্রিসী মঠো ফোনে এ প্রতিনিধিকে জানান,আমার মেয়ে মোহনগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে টি সি নিয়েই ময়মনসিংহ নাসিরাবাদ কলেজিয়েট স্কুলে ভর্তি হয়ে অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়েছে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা