চন্দনাইশে নতুর বছরের আগমন উপলক্ষে বিএনপির বনভোজন
চট্টগ্রাম চন্দনাইশে হাশিমপুর বিএনপির উদ্যোগে নতুন বছরকে বরণ উপলক্ষে আলোচনা সভা,বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধার পর থেকে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গসংগঠনের এবং জিয়া পরিষদের যৌথ আয়োজনে মোহাম্মদ আরমানের সভাপতিত্বে এই বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মাবুদ মাহাবু। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শাহ। জসিমউদ্দিন ও হেলালউদ্দিনের যৌথ সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আবু বক্কর,আলাউদ্দিন, মোহাম্মদ ইউসুফ, বিএনপি নেতা যথাক্রমে নুরুল ইসলাম,বখতেয়ারউদ্দিন, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মোরশেদ, সাকিব, মান্না প্রমুখ। এসময় বক্তারা বলেন,নতুন বছরে আমরা বিএনপি পরিবার একসাথে কাজ করে এলাকার সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারব বলে আশা রাখি। আমরা আমাদের অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই এলাকা সহ চন্দনাইশ উপজেলার রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করবো। অমিত সম্ভাবনার পথে এগিয়ে যাক বাংলাদেশ। চিরদিনের জন্য দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করছি, যেখানে প্রত্যেক নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ স্বাধীন থাকবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী