মেহেরপুরে ৮১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ
নতুন বছরের প্রথম দিনে মেহেরপুরে বিভিন্ন সময় হারানো, চুরি ও ছিনতাই হওয়া ৮১টি উদ্ধার করা মোবাইল ফোন ভুক্তভোগীদের হাতে তুলে দিয়েছে পুলিশ। গতকাল বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফোনগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার (এসপি) মাকসুদা আকতার খানম।
পুলিশ জানায়, জেলার সদর থানা, গাংনী থানা এবং মুজিবনগর থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত জিডির বিপরীতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ডিসেম্বর মাসে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ৮১টি উদ্ধার করে। তন্মধ্যে সদর থানার ৩৪টি, গাংনী থানার ৪৫টি এবং মুজিবনগর থানার ২টি অ্যানড্রয়েড ও বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এসময় পুলিশ সুপার বলেন, ‘মোবাইল হারানো সংক্রান্ত জিডির ক্ষেত্রে ভুক্তভোগীদের তদবির বা যোগাযোগ ব্যতিরেকে স্বতঃপ্রণোদিতভাবে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা এ উদ্ধার কাজ করে থাকেন। হারানো, চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন ফিরে পাওয়া যায় না– এমন ধারণা থেকে বের হয়ে এসে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান করেন তিনি। এ সময় প্রকৃত মালিকগণ তাদের হারানো মোবাইল ফোন পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পুলিশ সুপার মহোদয় সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জামিনুর রহমান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা গোপাল কুমার, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)জেলা গোয়েন্দা শাখা বাদল গোমস্তা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জেলা গোয়েন্দা শাখা শিমুল কুমার দাস, অফিসার ইনচার্জ মেহেরপুর সদর থানা মেসবাহ উদ্দিন, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) ইসমাইল হোসেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ