ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নওগাঁয় নিজ সন্তানের শাস্তির দাবিতে বৃদ্ধ পিতার মানববন্ধন


নওগাঁ প্রতিনিধি photo নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১-১-২০২৫ বিকাল ৫:৯

নওগাঁর রাণীনগর উপজেলার কনৌজ গ্রামের সন্ত্রাসী রায়হান কর্তৃক নিজ পিতাকে জিম্মি করে ছোট ভাই, ছোট ভাইয়ের বউ ও ছোট বোনকে পাশবিক কায়দায় নির্যাতন ও মারপিট করায় তার শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।

বুধবার (১ লা জানুয়ারি) বেলা ১১:০০ ঘটিকার দিকে নওগাঁ মুক্তির মোড়ে নির্যাতন ও মারপিটের শিকার ভুক্তভোগী পরিবার রায়হানের শাস্তির দাবিতে মানববন্ধন করেন। 

মানববন্ধনে আলহাজ কামাল উদ্দিন বক্তব্য দিতে গিয়ে বলেন, রায়হানের মা মারা যাবার পর থেকে সন্তানদের মধ্যে সবথেকে বেশি আদর যত্ন ভালোবেসেছি রায়হানকে অথচ আজ সেই ছেলের শাস্তির দাবিতে ৯৫ বছর বয়সে রাস্তায় দাঁড়াতে হবে কখনো ভাবতে পারিনি। সাংবাদিকতার প্রভাব দেখিয়ে আমার ছোট ছেলে, ছোট ছেলের বউ ও আমার মেয়েকে বারবার পাশবিক নির্যাতন মারপিট করেছে। আমাকে ঘরে সারাদিন আটকে রেখে আমার ছোট ছেলে মেয়েদেরকে নির্যাতন করেছে। আমি চাকুরী রিটায়ার্ড করার পর ভেবেছিলাম পেনশনের টাকা দিয়ে হজ পালন করব সে পেনশনের টাকাও জোর করে নিয়ে নিয়েছে এখন পর্যন্ত ফেরত দেয়নি। সর্বশেষ কয়েক দিন আগে রানীনগর রেজিস্ট্রি অফিসে আমার মেয়েকে জনসম্মুখে বেধড়কভাবে মারপিট করেছে তাই আমি এই অমানুষ রায়হানের শাস্তি দাবি করছি।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, আমি এসএসসি পাশ করার পরই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি পায় তখন থেকে বাবা মা সবার দায়িত্ব আমি পালন করি। বাবার পেনশনের টাকাও আমার পাষণ্ড ভাই নিয়েছে। বিভিন্ন সময়ে সাংবাদিকতার প্রভাব দেখিয়ে আমাকে মাদক মামলা অস্ত্র মামলায় আসামি করার ভয়-ভীতি দেখায়। আমার স্ত্রী শামীমা আক্তাররের চুলের মুঠি ধরে বেধড়ক মারপিট করেছে। আমার বাবাকে ঘরে আটকিয়ে রেখেছিল প্রসাব পায়খানা করতে দেয়নি। এমন পাষণ্ড ভাইয়ের বিচারের দাবিতে আজ রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করছি। সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের কাছে এই পাষণ্ড ভাই রায়হানের বিচার চাই।

ভুক্তভোগী কামরুন নাহার রুজি বলেন, সেদিন রানীনগর রেজিস্ট্রি অফিসে জনসম্মুখে আমাকে বেধড়ক মারপিট করেছে আমার ভাই রায়হান। আপনাদের মাধ্যমে তার বিচার চাই তার শাস্তির দাবি করছি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার আটপাড়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

চাঁদপুরে আন্তক্লাব কারাতে প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে ৪২জন

গোপালগঞ্জে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩০

ভূরুঙ্গামারীতে ব্রিজের মুখে বাড়ি নির্মাণ, বিপদে শতাধিক মানুষের কৃষি জমি

ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন

বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মর্মান্তিক মৃত্য

শ্যামনগর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটি এখন বাবা-মায়ের দোয়া পরিণত হয়েছে

কৃষক দল নেতা বাদল মোড়ল হত্যাকাণ্ডের সপ্তাহ পেরিয়ে গেলেও গ্রেপ্তার নেই, পরিবারের সংবাদ সম্মেলন

কাশিমপুরে ফার্মেসিতে শিশু রোগী চিকিৎসা ঘিরে প্রশ্ন, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের

কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

মান্দায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমানের রাস্তা সংস্কার