গাইড বই কাণ্ডে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
টাঙ্গাইলের ভূঞাপুরে গাইড (সহায়ক) বই বিক্রি করতে কোম্পানির সঙ্গে উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির ১৪ লাখ টাকা চুক্তির সংবাদ একাধিক গণমাধ্যমে প্রকাশ হওয়ায় তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা প্রশাসন।
তদন্ত কমিটিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলামকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সাখাওয়াত হোসেন, কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নাজমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মনিরুজ্জামান।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মনিরুজ্জামান বলেন, শিক্ষক সমিতি গাইড বই কোম্পানীর সঙ্গে চুক্তির বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর উপজেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। এ বিষয়ে চিঠি পেয়েছি। আগামী ৩ কর্মদিবসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দিতে বলা হবে।
উল্লেখ্য, ভূঞাপুর উপজেলা মাদরাসা শিক্ষক সমিতি শিক্ষার্থীদের হাতে গাইড বই তুলে দিতে আল ফাতাহ পাবলিকেশন্সের সাথে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী গত ১১ ডিসেম্বর ভূঞাপুর স্কাউট অফিসে মাদরাসা শিক্ষক সমিতির নেতাদের হাতে ১৪ লাখ টাকা তুলে দেয় আল ফাতাহ পাবলিকেশন্স কোম্পানি। পরে সেই টাকা থেকে ৯ লাখ ৫০ হাজার টাকা সমিতির সোনালী ব্যাংকের হিসাব নম্বরে (৬০০৩০০২১৬৯৪০৭) জমা দেওয়া হয়।
এর আগের বছর মাদরাসা সমিতি লেকচার পাবলিকেশন্সের সাথে গাইড বই বাজারজাত করতে ৭ লাখ টাকায় চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী কোম্পানী ২ লাখ টাকা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে শিক্ষার্থীরা গাইড বই না কেনায় কোম্পানি বাকি ৫ লাখ টাকা পরিশোধ করেনি। ফলে নতুন বছরে লেকচার কোম্পানির সাথে দর কষাকষি না হওয়ায় সমিতির নেতারা আল ফাতাহ পাবলিকেশন্সের সাথে চুক্তি করেছেন।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন