ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

কাপঁছে কুড়িগ্রাম,দেখা মিলছে না সূর্যের


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ১:৩

উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে  কনকনে হিমেল হাওয়ায় বিপযর্স্ত হয়ে পড়েছে  নদী-তীরবর্তী চরাঞ্চলের মানুষজন সহ সমগ্র জেলা। গত  দুই দিন  থেকে সূর্যের দেখা না পাওয়া আর বৃষ্টির মতো করে কুয়াশা পড়ার কারণে এ জেলায় সব থেকে বেশি কষ্টে পড়েছেন ছিন্নমুল মানুষ জন। হেড লাইট জ্বালিয়ে চলছে যানবাহন । সময় মত  ছাড়ছে না   নৌঘাটের নৌকা গুলো।

চিলমারী উপজেলার অষ্টমির চর ইউনিয়নের বড় চরের মাটি কাটা শ্রমিক সাজেদা বেগম বলেন,হামরা চরত থাকি ,হামার খবর. কাই রাখে ,ঠান্ডাতে জীবন বাঁচে না কম্বল হামাক কাই দেয়?”পাশের চিলমারী ইউনিয়নের দিনমজুর কহিনুর বেগম বলেন,’শীতে বের বার পাই না বাহে, না বেরালে খামো কি।

সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরে  ইসলাম বলেন,সকাল-বিকাল কুয়াশা ঘিরি ধরে। ছোট বাচ্চাদের নিয়ে কষ্টে পার করছি।সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের দিনমজুর হুজুর আলী বলেন,‘মুই গরিব মানুষ বাপ,মোর গরম কাপড় কট্টি থাকি পাইম। কয়েক দিন  থাকি ঝড়ির নাকান শীত পড়ে। গাত(শরীর) লুঙ্গি পেচে কাজত যাবাইছি।’

পাঁচগাছি ইউনিয়নের প্রতিবন্ধী ভিক্ষুক ফারাজি বেগমে বলেন, ‘মোর বাড়িত ঘর নাই বাবা। ঠান্ডাত খুব কষ্টে রাইত কাটাং,হাত-পাও শীগ নাগে। মোক একটা কম্বল দিলে আল্লাহ তোমার ভাল করবে। গাওত দেবার মতো গরম কাপড় নাই মোর।গরম কাপড়ের অভাবে খেটে-খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের এই মানুষগুলো পুরনো কাপড় ভারি করে গায়ে জড়িয়ে কাজে বের হচ্ছেন। কেউ কেউ খড়-কুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করলেও সেটি সামায়িক স্বস্থি দিলেও কষ্ট থেকে রেহায় দিচ্ছে না ।প্রয়োজন ছাড়া বাহিরে বের হচ্ছে না কেউ। শীতের কারণে বাদ পড়ছে না গবাদি পশু পাখিগুলো। 

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
গতকাল তাপমাত্রা ছিলো ১১ ডিগ্রী সেলসিয়াস।এদিকে শীত নিবারনে জেলার ৯ উপজেলায় ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। তা বিতরণ চলমান রয়েছে। 

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার  জানান, গত দেড় মাস ধরে এই অঞ্চলের সর্বনিম্ন  তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রী সেলসিয়াস উঠানামা করছে। এ মাসেই ২-৩টি শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি