ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

অভয়নগরে হলুদে হলুদে ছেয়ে গেছে মাঠ


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ২-১-২০২৫ দুপুর ৪:৩০
যশোরের অভয়নগর উপজেলায় সরিষার বিশাল আবাদ হয়েছে। হলুদে হলুদে ছেয়ে গেছে চারিদিকে। হিমেল হাওয়ায় সরিষা ফুলের এলোমেলো দোলা চালে জুড়িয়ে যাচ্ছে প্রান। সরিষা ফুলের এমন সমারহে খুশি  কৃষক ও সরিষা থেকে মধু আহরন করা মৌয়ালরা। বাড়তি উপার্জনে স্বপ্নে বিভোর তারা। সহযোগিতা দিয়ে পাশে দাড়িয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ২ হাজার ৬০ হেক্টর জমিতে বারী সরিষা ৯, ১১, ১৪ ও ১৮ এবং বিনা সরিষা ৪ ও ৯ সহ বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,অভয়নগর উপজেলার আটটি ইউনিয়নে সরিষার আবাদ হয়েছে। মাঠের পর মাঠ দেখা মিলছে এমন হলুদের সরিষা। এখানকার সরিষা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন মোকামে পাঠানো হয়। এ বছর সরিষার আবাদ বাড়ায় ও আবহাওয়া ভাল থাকায় বাম্পার ফলনের আশা করছেন কৃষক। 
উপজেলার শ্রীধরপুর গ্রামের কৃষক তরিকুল বলেন, এ বছর আমরা প্রচুর পরিমানের সষিরা আবাদ করেছি। আবহাওয়া অনুকুলে থাকলে বাম্পার ফলন পাবো।
সিদ্ধিপাশা গ্রামের কৃষক মুক্তার শেখ বলেন, সরিষা চাষে রোপন থেকে শুরু করে পরবর্তীতে বাড়তি তেমন কোন খরচ নেই। শুধুমাত্র জমিতে সার প্রয়োগ করতে হয়। এতে বাড়তি কোন সেচ দিতে হয়না, যার ফলে সরিষা চাষে আমরা কৃষকরা বেশ লাভবান হচ্ছি।
সরিষার আবাদের সাথে জড়িত কৃষকের পাশাপাশি সরিষা থেকে মধু আহরন করা মৌয়াল শামীম হোসেন বলেন, গত বছরের তুলনায় এবার সরিষার খেত থেকে অনেক বেশি মধু পাওয়ার আশা করছেন এই মৌয়াল।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, এ বছর অভয়নগরে ২ হাজার ৬০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। আমরা আশা করছি যে পরিমান সরিষা এই অর্থ বছরে আবাদ হয়েছে ,তাতে করে তিন বছরের মধ্যে তেল ফসলের উৎপাদনে যে টারগেট ছিল সেটা আমরা অর্জনে সক্ষম হবো। পাশাপাশি আমাদের কৃষকরা সরিষা খেতে মৌ বস্ক স্থাপন করেছে। প্রতিটি মৌ বস্ক থেকে বছরে ৫০ কেজি করে মধু আহরণ করা সম্ভব হবে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার