সুস্থ জীবনযাপন করতে খেলাধুলার বিকল্প নেই: আবু সুফিয়ান
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, খেলাধুলা মানুষের দেহ সুস্থ রাখে এবং মনকে রাখে চাঙ্গা। আর মাদক মানুষের বোধশক্তি কেড়ে নেয়। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাদকসেবীরা। মাদকের প্রভাবে মানুষ জড়িয়ে পড়ে অপরাধের সঙ্গে। তাই নিজেকে সুস্থ রাখতে চাইলে মাদক ব্যবসা ও সেবন ছাড়তে হবে। স্বাস্থ্যই সব সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে শরীর ও মন ভালো থাকে না। এজন্য সুস্থ জীবনযাপন করতে চাইলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। তাই মাদকমুক্ত সমাজ উপহার দিতে সবাইকে ভুমিকা রাখতে হবে।
তিনি বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর আতুরার ডিপু মোড়ে পুরাতন জনতা ব্যাংক ভবনে ওশান এইট বল হান্টার পুল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুল ক্লাবের স্বত্বাধিকারীরা ওমর ফারুক সুজনের সভাপতিত্বে ও তানভীর ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়জিদ বোস্তামীর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান।
প্রধান অতিথি ফিতা কেটে ও পুল বোর্ডে কিউ দিয়ে শট করে খেলার শুভ উদ্বোধন করেন। পরে তিনি উদ্বোধনী কেক কাটেন।
আবু সুফিয়ান বলেন, বিগত সরকার তার ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখতে দেশের যুবসমাজকে মাদকে আসক্ত করে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। আমরা আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশ গড়তে কাজ করছি। যুবসমাজকে মাদকের ছোবল থেকে বের করে আনতে তাদের খেলাধুলার মধ্যে সম্পৃক্ততার ভিত্তিতেই একটা মাদকমুক্ত সুন্দর বাংলাদেশ গড়তে পারবো।
বিশেষ অতিথির বক্তব্যে ওসি আরিফুর রহমান বলেন, মরণঘাতী মাদক, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অবক্ষয়মূলক কাজ থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে হবে। এজন্য খেলাধুলায় মন বসাতে হবে। দেশের কিশোর ও যুবকরা যেন বিপদগ্রস্ত পথে না যেতে পারে সেজন্য সমাজের সুশীল মানুষ ও রাজনৈতিক ব্যক্তিদের দায়িত্ব নিয়ে তাদের জন্য খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গঠনমূলক কাজের ব্যবস্থা তৈরি করতে হবে।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জি এম আইয়ুব খান, সাবেক দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী, সদস্য আবদুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম, সাইফুল ইসলাম সওদাগর, সহ সাধারণ সম্পাদক আনিস উদ্দৌলা সোহেল, মো. সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, শাকিল মাহমুদ, বেলাল উদ্দিন মুন্না, হাফেজ মাহমুদ, ইসমাঈল মির্জা। উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব বেলাল সরদার, আজিম উদ্দিন, রাশেদ খান টিপু, মোস্তাক আহমেদ রামিম, মো. তানজিম, মো. আরিফ, মারুফ চৌধুরী প্রমূখ।
এমএসএম / এমএসএম
রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর 'খারা মোশাররফ'র নেতৃত্বে হামলা: ১৮ লাখ টাকার সরঞ্জাম লুট
মাগুরায় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী তাসমিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা
নেত্রকোণায় অবৈধ মজুতের ৪ হাজারের বেশি লিটার ডিজেল জব্দ
পটুয়াখালীতে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান
ধুনটে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও, দ্রুত কাজ শেষের নির্দেশ
বাঁশখালীতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে সরকারি স্কুল বন্ধের ষড়যন্ত্রের অভিযোগ
দাউদকান্দিতে ছাত্রদল নেতা মুক্তার প্রধানের জনপ্রিয়তা বৃদ্ধি, সমাজসেবামূলক কর্মকাণ্ডে প্রশংসা
পটুয়াখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত: বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান
পাথরঘাটায় সাবেক মেয়রসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঠিকাদারের মামলা
রায়গঞ্জে তিন পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু
রায়গঞ্জে নববর্ষের গামছা তৈরির ধুম, তাঁতঘরে বাড়তি কর্মচাঞ্চল্য