ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নেত্রকোনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২-১-২০২৫ বিকাল ৬:১৪

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার"এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় সমাজসেবা কমপ্লেক্সে নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয় এই সব অনুষ্ঠানের আয়োজন করে। 

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়ে জেলা সমাজসেবা কমপ্লেক্সে এসে শেষ হয়।

জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা,বেলুন উড়িয়ে এবং পরিবেশ বান্ধব গাছ রোপনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে শহর সমাজসেবা অফিসার মোঃ মহিবুল্লাহ্ হক এর সঞ্চালনায় কল্যাণরাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক বনানী বিশ্বাস। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা: আফরিন সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।

স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হারুন- অর-রশিদ।সমাজসেবা অধিদপ্তরের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সমাজসেবার সহকারী পরিচালক  রফিকুল ইসলাম। মুক্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়েতে ইসলামি সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বমন্বয়ক শেখ হাসনাত জনি, স্বাবলম্বীর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল, সেরার নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান, এ আর এফ বি চেয়ারম্যান দিলওয়ার খান প্রমুখ।

বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের মাঝে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার বিতরন করা হয় আলোচনা সভায় বক্তারা, দেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জীবনমান উন্নয়নে এবং নিরাপত্তায় সমাজসেবার পাশাপাশি পরিবারের লোকজনকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন

খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার