হামলা-অগ্নিসংযোগ-ভাংচুর মামলায় আওয়ামী ১০ নেতা কারাগারে
মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় হরিরামপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ১০ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ লিয়াকত আলী মোল্লা তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে বৃহস্পতিবার সকালে আদালতের পিপি নুরতাজ আলম বাহার জানিয়েছেন।
আদালতে আত্মসমর্পণ করা আসামীরা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, বলড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব কামরুল হাসান ফিরোজ, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খলিল বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজু সিদ্দিকী, বাল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. শাহজাহান, গোপীনাথপুর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক খৈমদ্দিন,
বলড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন হোসেন, হারুকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন।
বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ আদালত পুলিশের ইনচার্জ আবুল খায়ের জানান, ১০ আসামী আদালতে আত্মসমর্পণ করলে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুরের বাসভবনে হামলা, ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের মারধরের ঘটনায় হরিরামপুর থানায় ৮৬ জনের নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করে গত ৩১ অক্টোবর মামলা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ওরফে ভিপি দুলাল। মামলায় ওই দশজন এজাহারভুক্ত আসামি।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য