পদ্মায় জেলের জালে ১১ কেজি ওজনের বোয়াল, ২০ হাজারে বিক্রি
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মানদীতে জেলের জালে ১১ কেজির বোয়াল ধরা পরেছে। বৃহস্পতিবার মধ্যরাতে পদ্মা নদীতে জেলের জালে বোয়াল মাছটি ধরা পরে।
আন্ধারমানিক আড়তের ভেলাবাদ ও দাসকান্দি বয়ড়া ও খালপাড় বয়ড়া গ্রামের কয়েকজন জেলে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের জেলে শুকুর আলী পদ্মা নদীতে মাছ ধরতে যান। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে জাল ফেলে টেনে তোলার সময় বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য আজ শুক্রবার আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসেন শুকুর। পরে ১১ কেজির বোয়ালটি ২০ হাজায় তিনশ টাকায় বিক্রি করেন।
মৎস্য শিকারী শুকুর আলী জানান, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে পদ্মায় জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে। আজ সকালে সুবল দার আড়তে নিয়ে আসি। পরে ২০ হাজার তিনশ টাকায় বিক্রি করি।
আড়তদার সুবল রাজবংশীর ছেলে সুমন রাজবংশী বলেন, " ১১ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন শুকুর আলী। হাকডাকে ২০ হাজার ৩০০ টাকায় বোয়ালটি আমি কিনেছি ।।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল হক ইকরাম বলেন, " হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পরেছে বলে শুনেছি।
এমএসএম / এমএসএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন
ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ
হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ
মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক
পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত
ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন
নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত
ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান
সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য