কুড়িগ্রামে তাপমাত্রা ৯দশমিক ৫ ডিগ্রি
শীতে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ। কুয়াশার সাথে হিমালয়ের বরফ ছোঁয়া কনকনে ঠান্ডা বাতাসে শীতকষ্টে পড়েছে মানুষজন। গত দু'দিন ধরে সূর্যেরও দেখা না মিললো আজ সূর্য দেখা মিলছে। সীমান্তবর্তী কুড়িগ্রাম জেলার ১৬টিনদ-নদী অববাহিকার ৪শ৫টি চর-দ্বীপচরে মানুষ চরম কষ্টে পড়েছে। বিশেষ করে শিশু আর বৃদ্ধরা ঠান্ডায় চরম দুর্ভোগে রাত কাটায়। হাসপাতাল গুলোতে ডায়রিয়ার রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঘন কুয়াশার কারণে আলু ক্ষেত গুলোর পাতা কুঁকড়ে যাচ্ছে। কৃশকরা দ্রত কীটনাশক স্প্রে করছে।
সকাল ৯ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
কনেকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবি মানুষেরা। জরুরী প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে সমগ্র জেলা। মৃদু শৈত্য প্রবাহের কবলে কুড়িগ্রাম জেলা।
এদিকে শীত নিবারনে জেলার ৯ উপজেলায় ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। তা বিতরণ চলমান রয়েছে।
কুড়িগ্রাম সদরের ভ্যান চালক লতিফ ইসলাম বলেন, খুব ঠান্ডা, গাড়ি চালায় যায় না। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, খুব কষ্টে আছি।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এ মাসেই ২-৩টি শৈত্যপ্রবাহ এ জেলার উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ