বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবে ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক শপথ গ্ৰহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে উক্ত অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাবেক সভাপতি মো. কামরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে নব নির্বাচিত কমিটির ১৩ সদস্যবিশিষ্ট নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি এসিল্যান্ড প্রতীক কুমার কুন্ডু।
এর আগে গত ৩০ ডিসেম্বর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।উক্ত নির্বাচনে সভাপতি হিসেবে নিবার্চিত হয়েছেন মো. জলিলুর রহমান (আমার দেশ), সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছে মো. জসিম উদ্দিন (মানবকণ্ঠ), যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে মো. মনিরুজ্জামান হিরোন (সকালের সময়)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত ১০ জন। তারা হলেন, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ মো. ফারুক হোসেন ( গণদাবী), দপ্তর সম্পাদক পিয়াল হাসান (সময়ের আলো), নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম (ইনকিলাব), উত্তম কুমার (বিজয় টিভি), মু: মনজুর মোর্শেদ (নিউ নেশন), কার্যনির্বাহী পদে মোঃ কামরুজ্জামন বাচ্চু (জনকন্ঠ), এবিএম মিজানুর রহমান (প্রথম আলো), মোঃ. আবু সুফিয়ান (সংগ্ৰাম), কামরুল হাসান (যায় যায় দিন)।
অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন, ওসি তদন্ত মো. আতিকুর ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. নূরনবী, পরিসংখ্যান অফিসার মো. সবুজ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. অলিউর রহমান, দুমকি প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, বাউফল রিপোর্টারস ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
Link Copied