জাতীয় প্রেস ক্লাবের সকল সুবিধা পাবে চট্টগ্রাম প্রেস ক্লাব: হাসান হািফজ
জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কালের কন্ঠ'র সম্পাদক কবি হাসান হাফিজ বলেছেন, জাতীয় প্রেসক্লাবের সকল সুযোগ সুবিধা চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যদের জন্য ব্যবস্থা করা হবে।চট্টগ্রাম প্রেসক্লাব এবং জাতীয় প্রেসক্লাবের মধ্যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে এ সুযোগ-সুবিধা চালু করা হবে।
শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআিপি লাউঞ্জে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সংবর্ধনা সভায় তিনি এ ঘোষণা দেন।
এ সময় জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, সারাদেশের প্রেসক্লাবগুলোকে এক ছাতার নিচে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
সভায় বক্তারা সংবাদ মাধ্যমগুলোকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য আহ্বান জানিয়ে বলেন, এখনো পর্যন্ত মিডিয়া স্বৈরাচার মুক্ত হয়নি, যার কারণে দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচির সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, সিনয়র সাংবাদিক মঈনুদ্দিন কাদেরী শওকত।
এসময় চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তবর্তী কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied