কুড়িগ্রামে চরাঞ্চলে সরিষার বাম্পার ফলনের আশা
কুড়িগ্রামে চরাঞ্চলে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছে কৃষকরা। প্রতি বছর বন্যা পরর্বতী সময় এ ফসল হয়ে উঠেছে চরবাসীদের অবলম্বন। তবে সরকারি সহযোগীতা পেলে এ ফসলের আবাদ আরো বৃদ্ধি করার কথা জানায় কৃষকরা। এ বছর দেরিতে বৃষ্টি ও বন্যা হওয়ায় লক্ষ্যমাত্রার চেয়ে সরিষার আবাদ কিছুটা কম হয়েছে বলে জানায় কৃষি সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে একরের পর একর জমি। কোথাও ক্ষেতের পরিচর্যা করছেন কৃষক। আবার কোথাও হলুদের সমারোহ দেখতে আসছে অনেকেই। বিস্তৃর্ণ চরাঞ্চল জুড়ে শোভা র্বধন করছে সরিষার ক্ষেত। চারিদিকে হলুদ ফুলের সমাহার। ক্ষেতে মৌমাছির আনাগোনায় ভরে উঠেছে সমস্ত ক্ষেত।
কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ ১৬টি নদ-নদীর অববাহকিার ৪শ৫টি চর-দ্বীপচররে বেশির ভাগ জমিতে সরিষা লাগিয়েছে কৃষকরা। বন্যার পর বোরো লাগানোর আগে কম খরচে এই র্অথকরী ফসল আবাদ করে স্বাবলম্বী হয়ে উঠছে তারা।তবে সরকারি প্রনোদনাসহ কৃষি বিভাগের সহযোগীতায় উন্নত বীজ ও প্রযুক্তিতে সরষিার আবাদ বৃদ্ধি করা গেলে আরো বেশি লাভবান হওয়ার প্রত্যাশা চরাঞ্চলের কৃষকদের ।
বেলগাছা ইউনিয়নের কৃষক সৈয়দ আলী জানান এবাররে সরিষার ফলন মোটামুটি ভাল।তবে শীত ও কুয়াশার কারণে কোথাও ফলন ভাল ও কোথাও খারাপ দেখা যাচ্ছে। কীটনাশকের দাম বাড়ায় সাধারণ কৃষকরা জমিতে ঠিকমত দিতে পারছে না।
মাঠের পার গ্রামোর মোঃ মিজানুর জনান, সরিষার বীজের দাম এবারে অনেক বেশী লেবার ও সাররে দামও বেশী হওয়ায় আমাদের খুব কষ্ট হচ্ছে । সরিষার দাম যদি না পাই তাহলে আমাদের অনেক ক্ষতি হবে।
কুড়িগ্রামে চলতি মৌসুমে জেলায় ২৮ হাজার ৯শ হেক্টর জমিতে সরিষা চাষ করে লক্ষ্যমাত্রা নির্ধারিত করা হলেও আবাদ অর্জিত হয়েছে ২৫ হাজার ৬শ ৩৫ হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আবদুল্লা আল মামুন জানান চলমান আবহাওয়ায় সরিষার আবাদ ভাল হচ্ছে। এবারে আলু ও ভুট্টার আবাদ বেশী হওয়ায় সরিষার আবাদ কমছে। মাঠে সহকারী কৃষি কর্মকতারা কৃষকদের পরামর্শ দিচ্ছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ
নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি
Link Copied