ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রৌমারীতে প্রতিমন্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ৩-১-২০২৫ বিকাল ৫:১৫

কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষ প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। গত ২১ অক্টোবর চরশৌলমারী ইউনিয়নের মশালের চর গ্রামের আব্দুস সালাম এর পুত্র জুলহাজ আলী বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ আমলী আদালতে এ পিটিশন দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ৭ কার্যদিবসের মধ্যে এজাহার হিসেবে গণ্য করার জন্য ওসি রৌমারীকে নির্দেশ দেন। আদালতের আদেশ অনুয়ায়ী পহেলা ডিসেম্বর এ মামলাটি রুজু করা হয়। অন্যান্য আসামীরা হলেন ময়েজ আলী, রেজুন মিয়া, শহিদুর রহমান ও লুৎফর রহমান।
মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে জুলহাজ তার বাড়ির পাশে ওয়ার্কশপ কারখানা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ২১ অক্টোবর সকাল আনুমানিক ১০ টার দিকে প্রতিমন্ত্রী জাকির হোসেনের নিদের্শে অন্যান্য আসামীরা বাড়ির পাশে খাস জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করতে থাকে। এতে প্রায় ৭০/৮০ ফুট গভীরতার সৃষ্টি হয়। ফলে বাড়ির সীমানা রক্ষায় ১৮ লাখ টাকা ব্যয় সাপেক্ষে একটি গাইড ওয়ালসহ ২১ লাখ টাকা ক্ষতি সাধন হয়। বালু উত্তোলন বন্ধ ও বাড়ির সীমানা রক্ষার্থে আমি প্রতিমন্ত্রীর নিকট বলতে গেলে তিনি আমার নিকট ১০ লক্ষ টাকা চাঁদাদাবী করেন। নিরুপায় হয়ে আমি ৩ লাখ টাকা প্রদান করি। এসময় বিষয়টি থানার ওসিকে জানালে তারা ভয়ে মামলা রেকর্ড করতে গড়িমসি করেন। ৫ আগস্টে সরকার পতনের পর ন্যায় বিচারের স্বার্থে এ মামলা দায়ের করা হয়। 
রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।  

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত