ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

চন্দনাইশে শহীদ জিয়া গোল্ডকাপ মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ  photo আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ
প্রকাশিত: ৩-১-২০২৫ বিকাল ৬:২৩

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর বড়পাড়া বিএনপি পরিবার কর্তৃক প্রথম বারের মত আয়োজিত 'শহীদ জিয়া গোল্ডকাপ মিনি ফুটবল টুর্ণামেন্ট' উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকালে দক্ষিণ হাশিমপুর বড়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পূর্ব দোহাজারী ফুটবল একাদশ বনাম হাশিমপুর শাপলা কুঁড়ি ক্রীড়া সংঘ।

টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন- চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইফতেখার হোসেন। প্রধান অতিথি ছিলেন- চন্দনাইশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম।

হাশিমপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর, পৌরসভা বিএনপি সদস্য সেলিম উদ্দিন, মুজিবুর রহমান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সেলিম উদ্দিন, শ্রমিক দল সভাপতি আবু ছিদ্দিক, চন্দনাইশ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ বখতিয়ার উদ্দীন।

এসময় উপস্থিত ছিলেন- সেলিম আল দীন, আবু ইউসুফ, জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম, আব্দুল হামিদ, আরফান চৌধুরী, জাবেদ চৌধুরী রহিম, মো. সাকিব, ইরফানুল হক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মান্না, বোরহান, কায়সার, তৌহিদ, শাহেদ, ইয়াসিন, বরাত, সাকিব, মোরশেদ, শাকিল, সরোয়ার প্রমূখ।

উদ্বোধনী খেলায় হাশিমপুর শাপলা কুঁড়ি ক্রীড়া সংঘ ২-০ গোলে পূর্ব দোহাজারী ফুটবল দলকে পরাজিত করে।টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২