নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে পাল্টা প্রতিবাদ মিছিল করেছে বিএনপি। গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপির প্রতিবাদ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী। এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি নেতা আব্দুল বারী ড্যানী বলেন, ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে। দলীয় মুখোশ পাল্টে ছাত্রদলের ছদ্মবেশ ধারণ করে যেন কোন অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিহত করতে নেতা কর্মীদের আহ্বান জানান তিনি।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা শাখার সাবেক যুগ্ম আহবায়ক কৌশিক রায় ও সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেরী বাজার থেকে শুরু করে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে পরবর্তীতে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে ওই ৬ জনকে আটক করা হয়। অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন