ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

হারিয়ে যাচ্ছে রুমাল, জায়গা দখল করলো পকেট টিস্যু


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৪-১-২০২৫ দুপুর ১:৩১
একসময় নতুন বরের মুখে মা-নেই রুমাল থাকাটা ছিল গ্রামীণ ঐতিহ্যের অংশ। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে সেই চিত্র। এখন আর রুমাল বরের মুখে দেখা যায় না, এমনকি প্রিয়জনের কাছে উপহার হিসেবে সুই-সুতোর কারুকাজে লেখা রুমালও বিলুপ্তপ্রায়।
 
হাত রুমালের ব্যবসায় জড়িত মানুষদের জন্য সেই সোনালী দিনগুলো যেন শুধুই স্মৃতি। বাজারে টিস্যু পেপারের সহজলভ্যতা রুমালের চাহিদা প্রায় শেষ করে দিয়েছে।
 
কালিরবাজারের ব্যবসায়ী শাহ কামাল জানান,"বাজারে এখন বিভিন্ন ধরনের টিস্যু পাওয়া যায়। মানুষ রুমালের তুলনায় টিস্যু বেশি ব্যবহার করে। আমাদের দোকানে মাসে পাঁচ-ছয়টা রুমাল বিক্রি হলে সেটাই অনেক। তবুও ঐতিহ্য ধরে রাখতে আমরা রুমাল রাখি।"
 
নব্বই দশকে রুমাল শুধু দৈনন্দিন ব্যবহার্য জিনিস নয়, বরং তা ছিল ফ্যাশনের অন্যতম অংশ। কাঠুর গ্রামের সিরাজুল ইসলাম বলেন,
"আমাদের সময়ে পকেটে একটি রুমাল না থাকলে স্টাইলটাই বরবাদ হয়ে যেত। আমরা মোটরসাইকেল চালাতাম মাথায় রুমাল বেঁধে। এখন যেভাবে মোবাইল ফোন না থাকলে চলেই না, সেসময় রুমাল ছিল তেমনি অপরিহার্য।"
 
ব্যবহারিক চাহিদার পাশাপাশি রুমাল ছিল আবেগ ও স্মৃতির অংশ। প্রিয়জনের কাছ থেকে উপহার পাওয়া রুমালে লেখা থাকত, "ভুল না আমায়", "ছেড়ে যেও না", বা "ভালোবাসি প্রিয়"। এখন আর সেসব চোখে পড়ে না।
 
সুই-সুতোর কাজের হাত রুমাল এখন বিরল হলেও, যারা একসময় এটি ব্যবহার করেছেন তাদের স্মৃতিতে তা চিরস্থায়ী হয়ে রয়েছে। রুমালের এই হারিয়ে যাওয়া ঐতিহ্য অনেকের জন্য নস্টালজিয়ার এক টুকরো অধ্যায় হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী

সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ

মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড

দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ

অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ

ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ

নোয়াখালীর সদরে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪