বাউফলে ডাকাতি করে ব্যবসায়ী শিবু বনিককে অপহরণ
পটুয়াখালীর বাউফলে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির পরে ডাকাত দল প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে (৭২) অপহরণ করেছে৷ শুক্রবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক সোয়া ১০ টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্সেন্ট পট্টি এলাকার কানু প্রিয় ভান্ডার নামক একটি প্রতিষ্ঠানে ওই ঘটনা ঘটেছে।
প্রতিষ্ঠানের কর্মচারী ও ব্যবসায়ীর স্বজনরা জানান, সমিতির নিয়মানুযায়ী শুক্রবার মার্সেন্ট পট্টি এলাকায় জুম্মার নামাজের পরে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তাই রাতে বিভিন্ন খুচরা বাজারের আদায়কৃত টাকার হিসাব ও ট্রাক যোগে আসা মালামাল গোছানোর জন্য শিবানন্দ রায় বনিক এবং তার কর্মচারী সংকর দাস ও তাপস প্রতিষ্ঠানে ছিলেন। আনুমানিক সোয়া ১০টার দিকে হঠাৎ প্রতিষ্ঠানের সামনের দরজা দিয়ে প্রায় ৭-৮ জনের একটি ডাকাত দল মানকি টুপি পরে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং তাদের তিনজনকেই অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। ডাকাতদের বয়স আনুমানিক ১৭ থেকে ২৫ বছর। আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা প্রায় সাড়ে ৭ লাখ টাকা ছিনিয়ে নেন। পরে কর্মচারী দুজনকে বেঁধে রেখে দোকানের পিছনের দরজা দিয়ে ব্যবসায়ী শিবু বনিককে দোকানের পিছনে নদীপথে ট্রলারে করে তেঁতুলিয়া নদীর দিকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতরা।
অপহৃত শিবানন্দ রায় বনিকের ভাই ও প্রতিবেশী ব্যবসায়ীরা অভিযোগ করেন, 'তাদের দোকান থেকে ২০০ মিটার দূরে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ি। ঘটনা জানার সাথে সাথে তারা সাহায্য চাইলেও নৌ-ফাঁড়ির পুলিশ সহযোগিতা করেনি। নৌ পুলিশ জানার সাথে সাথে নদীতে অভিযান করলে ব্যবসায়ী শিবু বনিককে উদ্ধার সম্ভব হতে পারতো বলে ধারণা করেন তারা। মুদি মনোহারির মার্সেন্ট ব্যবসায়ীদের জন্য বিষয়টা উদ্বেগজনক।'
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ব্যবসায়ী শিবু বনিককে উদ্ধারের কাজ চলমান আছে। একটা মামলা রুজু করার প্রক্রিয়া চলছে
এমএসএম / এমএসএম
বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার