জবি মাদকবিরোধী ফোরামের সভাপতি অমৃত, সাধারণ সম্পাদক জীবন
"নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪ তম ব্যাচের রসায়ন বিভাগের শিক্ষার্থী অমৃত রায়কে সভাপতি ও ১৪ তম ব্যাচের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী হারুন অর রশিদ (জীবন) কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সিনিয়র উপদেষ্টা মো: নাজমুল হুদা ও মো: মোতাহের হোসেন মজুমদার এবং সদ্য সাবেক সভাপতি সাকিব হাসান ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক নেয়ামুল হুদা খান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন পায়।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি উম্মে রাহনুমা রাদিয়া, আব্দুল্লাহ আল মামুন, এনামুল হক বিজয়, মোঃ সৌরভ আলম, মোঃ মিজানুর রহমান আরিয়ান।যুগ্ম সাধারণ সম্পাদক আরিম আজাদ, জুনায়েদ আহমেদ জিদান, খোকন মিয়া, মোঃ ইব্রাহিম খলিল,মির্জা মোঃ মুন হৃদয়।সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান, রনি আহমেদ, শফিকুল ইসলাম, আবু বক্কর সম্পদ। দপ্তর সম্পাদক তাসনিম আদন, প্রচার সম্পাদক মানিক চৌধুরী, সহ প্রচার সম্পাদক মোঃ রাসেল। প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম। অর্থ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান লিমন, সহ অর্থ সম্পাদক কাজী তাসনিম প্রাপ্তি। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ তানভীর হোসেন, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হৃদয় মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক জামিল হোসেন নাহিম। আইন বিষয়ক সম্পাদক জুনায়েদ মাসুম, আপ্যায়ন সম্পাদক ফাহিমা আক্তার, সহ আপ্যায়ন সম্পাদক মোঃ জীবন মিয়া, কার্যনির্বাহী সদস্য পদে অবন্তি রায়, নাঈমুর রহমান, তাওহিদুর রহমান তাওহীদ, মেসবাহুল করিম, তানজিলা তন্দ্রা, সাদিয়া জান্নাত কেয়া, রূপম বাবু, শহীদ খান, মোঃ আবিদ হাসান বাধন প্রমুখ।
উল্লেখ্য ৩১ ডিসেম্বর ২০২৪ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী প্রচার প্রচারণার জন্য জবি/প্রশা -২৪/২০০৭/১৮১ সংখ্যক স্নারকমূলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক কে আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো: মাহাদি হাসান জুয়েল কে সদস্য সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক এবং ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনকে সদস্য করে উপাচার্যের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো: গিয়াস উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশ প্রকাশ করা হয়। উক্ত কমিটিতে বর্তমান মাদকবিরোধী ফোরামের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করে সদস্য (ছাত্রপ্রতিনিধি) রাখা হয়।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট