ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত


এইচ এম মাহমুদ হাসান photo এইচ এম মাহমুদ হাসান
প্রকাশিত: ৫-১-২০২৫ দুপুর ২:১১

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উইন্টার ও স্প্রিং সেমিস্টার ২০২৪-এর নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টেন মিনিট স্কুলের ফাউন্ডার ও সিইও আয়মান সাদিক।

তিনি বলেন, তোমরা তরুণ শক্তি, যারা একটি দেশকে পরিবর্তন করতে পারে। ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশের তরুণদের নেতৃত্বে ঘটে যাওয়া বিপ্লব এদেশকে নতুন আলোর পথে নিয়ে এসেছে। এ নেতৃত্বে তোমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ছিলে। তোমাদের এ সাহসিকতায় স্যালুট ও অভিবাদন জানাই।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শান্ত-মারিয়ামের শিক্ষাজীবন তোমাদের জন্য একটি অর্থবহ ও গুণগত অভিজ্ঞতা হবে। আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা আজ পেশাগত জীবনে সফল উদ্যোক্তা ও উর্ধ্বতন কর্মকর্তা। তাদের পথ অনুসরণ করে তোমরাও সফলতার গন্তব্যে পৌঁছাবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীর, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, শান্ত-মারিয়াম হোংহে কনফুশিয়াস ক্লাসরুমের পরিচালক জাংশি ফ্লিপ ও মহিউদ্দিন তাহের, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, প্রক্টর গোলাম রব্বানী শামীম, সহকারি প্রক্টর আবু তালহা বিন রেদওয়ান, এডভোকেট আবদান শাকুরা এবং বিভিন্ন বিভাগের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ ও কালচারাল ফোরামের শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সঙ্গীত ও নৃত্যের মূর্ছনা দর্শকদের বিমোহিত করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে র‌্যাফেল ড্র ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজন সমাপ্ত হয়।

এমএসএম / এমএসএম

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন