ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিটের কুড়িগ্রামে কম্বল বিতরণ


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৫-১-২০২৫ দুপুর ২:১১

উষ্ণ ছোয়া জাগুক আশার সম্পর্ক হোক ভালোবাসার" এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদর উপজেলার  দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট।
সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে হাড় কাঁপানো শীতে রোববার     কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পার্বতীপুরে ৩১০ জন অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে এসব   কম্বল বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট-এর সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন, সাধারণ সম্পাদক দীপ্ত নূর কল্লোল, কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আসিফ হোসেন চৌধুরী অয়ন, ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আহসানুল আল হাসিব অয়ন, সদস্য মাহবুব মুর্শেদ বিন জাহিদ সিয়াম।

কম্বল পেয়ে পার্বতীপুর এলাকার বিধবা নারী আমেনা বেওয়া বলেন, "কম্বল খ্যান প্যায়া খুউব উপকার হইল! শীতের সময়  কোনা ভালো ভাবে পার হইবে!"

সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট-এর সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন বলেন, "আজ আমরা ৩১০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলাম। শুধু শীত নয়, যে কোন প্রাকৃতিক দূর্যোগে আমাদের সংগঠনের  প্রচেষ্টা অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি