ঠাকুরগাঁওয়ে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে যা বলেনঃমির্জা,ফকরুল ইসলাম আলমগীর
শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁও পৌর মিলনায়তন মাঠে জেলা ছাত্রদলের আয়োজনে ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্রদলকে সবসময় জ্ঞানভিত্তিক চর্চা ও জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। বিগত বছরগুলোতে তোমরা অনেক ত্যাগ তিতীক্ষা করেছে। মামলা-মোকদ্দমার শিকার হয়েছে। এখন আল্লাহর অশেষ রহমতে আমরা ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। এখন সুযোগ সৃষ্টি হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশকে নতুন করে গড়তে হবে।
দেশে নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ ষড়যন্ত্র ও চক্রান্তের সামনে আমরা মাথা নত করব না। সবখানে বৈষম্য ও দুর্নীতি হয়েছে। বৈষম্য ও দুর্নীতি দূর করে জনগণের একটি সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে।
বিএনপির এ নেতা বলেন, ফ্যাস্টিট আওয়ামী লীগ সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। অনেক ছাত্রকে হত্যা করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে কয়েক হাজার ছাত্র-ছাত্রীকে হত্যা করেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তারা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়।
১৯৭৫ সালের আগে আওয়ামী লীগের শাসনব্যবস্থা নিয়ে মহাসচিব বলেন, ৭৫ সালের আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা ক্ষমতায় থাকা অবস্থায় দুর্নীতি ও লুটপাট করেছে। দেশকে বাকশাল করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। সেই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে কাজ করেছেন।
এর আগে বিকেলে ছাত্রদের একটি বিশাল রেলি শহরের বিভিন্ন রাস্তা ঘুরে পাবলিক ক্লাব মাঠে জমায়েদ হয়। রেলিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও কেন্দ্রীয় বিএনপি'র সদস্য মির্জা ফখরুল ইসলামের আলমগীর এর ছোট ভাই মির্জা ফয়সাল আমিন।
এ সময় জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েসের সভাপতিত্বে ছাত্র সমাবেশে অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আবু তাহের, আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
এমএসএম / এমএসএম
নবীনগরে ইউপি চেয়ারম্যান ও ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি-মাদকের অভিযোগ
বাগেরহাটে গান গাইতে না পারায় শিক্ষকের লাঠির প্রহারে শিক্ষার্থী আহত, বিচার দাবি অভিভাবকের
পাঁচবিবিতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা
পাঁচবিবিতে বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, আটক-১
"রাণীনগরে বিদ্যুৎতের যাওয়া আশাই উৎপাদনে ব্যাহত ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশঙ্কা চাষীদের
ঘোড়াঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের
নেত্রকোণার কেন্দুয়ায় অপহৃত রাকিবুলকে উদ্ধারের দাবিতে মানববন্ধন
ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রশাসক নিয়োগ স্থগিত করে হাইকোর্টের রুল
সাতকানিয়ার কেঁওচিয়া বন গবেষণা কেন্দ্রের ২০০ একর বনভূমি উদ্ধার
আত্রাইয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুইজন সাংবাদিক লাঞ্ছিত
চরাঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তির মাঠ দিবস অনুষ্ঠিত, মালচিং পদ্ধতিতে শসা চাষে সফলতার গল্প
Link Copied