ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পবিপ্রবি'র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন


পাবিপ্রবি প্রতিনিধি photo পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ৫-১-২০২৫ দুপুর ২:১৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পেলেন বগুড়ার সন্তান ও বিএনপি পন্থি শিক্ষক সাদা দলের সাধারণ সম্পাদক  অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। 
 
৫ ডিসেম্বর( রবিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক মো. আবদুল লতিফ এর পরিবর্তে  অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। এ পদে দায়িত্ব পালন সূত্রে তিনি বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন ও ক্ষমতা প্রয়োগ করবেন। তিনি এ দায়িত্ব পালনসূত্রে বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন। একই সাথে অধ্যাপক মো. আবদুল লতিফকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর বিবেচিত হবে। 
 
নব নিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন বলেন, " আমার ব্যাক্তিগত কোন চাওয়া পাওয়া নেই।  বিশ্ববিদ্যালয়ের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে সচ্ছতা ও প্রশাসনিক গতিশীলতা অর্জনের পাশাপাশি বৈষম্যহীন  ও শিক্ষাবান্ধব প্রশাসন গড়ে তুলতে চাই। একইসাথে পবিপ্রবি কে সেন্টার অফ এক্সিলেন্স তৈরির কাজে মাননীয় ভাইস-চ্যান্সেলর মহোদয়ের হাতকে শক্তিশালী করব।

এমএসএম / এমএসএম

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত