নাজিরপুরে বিদেশী সিগারেট সহ ১ আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
পিরোজপুরের নাজিরপুরে ৩ কার্টুন বিদেশী সিগারেট সহ ১ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে জেলার নাজিরপুর উপজেলার পেনাখালী বাজার থেকে মোঃ আবুল কালাম শেখ(৫২) নামের ওই আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। আবুল কালাম শেখ(৫২) নাজিরপুর থানাধীন মালিখালী ইউনিয়নের মৃত মোতালেব শেখ এর পুত্র এবং ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁন শনিবার বিকালে এক প্রেস নোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজারে অভিযান চালিয়ে একটি দোকানের ষ্টোর রুম হইতে ৩ কার্টুন অবৈধ বিদেশী ব্রান্ডের সিগারেট জব্দ করা হয় ও আসামী আবুল কালামকে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত ৩টি কার্টুনে অবৈধ ৭৪ প্যাকেট বিভিন্ন ব্রান্ডের দামী সিগারেট পাওয়া গেছে, যার বাজার মুল্য ১লক্ষ ২০ হাজার টাক হবে বলে তিনি জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় তিনি সরকারী শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্টগ্রাম ও ঢাকা থেকে বিদেশী ব্রান্ডের অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা এলাকায় সাপ্লাই দিয়ে থাকে। পুলিশ সুপার জানান, তিনি মালিখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ছিলেন।এ ব্যাপরে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছ। অবৈধ ব্যবসা বানিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
এমএসএম / এমএসএম
অনিয়ম দুর্নীতির অভয়ারণ্য বোয়ালমারী পশু হাসপাতাল,অর্থ ছাড়া মিলছে না সেবা
দুর্গাপূজা উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৭ দিন বন্ধ
চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬
মুকসুদপুরে ৩০৭ মণ্ডপে দুর্গাপূজা।নিরাপত্তায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
মানিকগঞ্জে যমুনায় সাড়ে ২৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত, দালালমুক্ত হাসপাতাল গড়ার ঘোষণা এমপি চাঁদের
কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত
পিরোজপুরে বয়স্কদের সামাজিক সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের পঞ্চম হিফয প্রতিযোগিতা সম্পন্ন
সাতকানিয়ায় বনকর্মীদের তৎপরতায় বানর উদ্ধার, প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত