ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় গ্রাউন্ডসম্যানদের শীতবস্ত্র দিলো স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশন


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৫-১-২০২৫ দুপুর ৩:৩৮

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের পক্ষ থেকে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যান ও কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি মোস্তফা মোঘলের সঞ্চালনায়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গনেশ দাস।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশীদ শাইন, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ আলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আলম, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দৈনিক যায়যায়দিনের বগুড়া প্রতিনিধি এমরান হোসেন লিখন এবং বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সানাউল হক শুভ।

এ সময় সংগঠনের সদস্যরা শহীদ চান্দু স্টেডিয়ামের গ্রাউন্ডস্ম্যান ও কর্মচারীদের মাঝে শীতের কাপড় এবং প্রয়োজনীয় উপহার সামগ্রী প্রদান করেন। সংগঠনের নেতারা এই উদ্যোগের মাধ্যমে স্টেডিয়ামের কর্মচারীদের প্রতি তাদের সম্মান এবং সহানুভূতি জানান।

এ ধরনের মানবিক উদ্যোগ বগুড়ার ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলে আয়োজকরা বিশ্বাস করেন।

এমএসএম / এমএসএম

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী