সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত: রাজাহার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বহিষ্কার
সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে গাইবান্ধা জেলা বিএনপি।
রবিবার (৫ জানুয়ারি) গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,
“সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার প্রমাণের প্রেক্ষিতে নির্দেশিত হইয়া রফিকুল ইসলামকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে অবিলম্বে বহিষ্কার করা হইল। বহিষ্কৃত নেতার কোনো কর্মকাণ্ড বা দায়িত্বের দায় সংগঠন বহন করবে না। সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হইল।”
এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল বলেন, “দলের শৃঙ্খলা বজায় রাখতে এবং সাংগঠনিক ঐক্য সুরক্ষিত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া অপরিহার্য। রফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
এদিকে, চেয়ারম্যানী পদ ও বিএনপি দলীয় প্রভাব খাটিয়ে রাজাহার ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে স্থানীয়ভাবে জমি সংক্রান্ত বিরোধের জেরে ফিলোমিনা হাজদা (৫৫) নামে এক সাঁওতাল নারীকে মারধর এবং তার বসতবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাত ১১টার দিকে চেয়ারম্যানের লোকজন ফিলোমিনা হাজদার বাড়িতে আগুন দেয় বলে তার পরিবার দাবি করেছে। ঘটনার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মারধরে আহত ফিলোমিনা হাজদা বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার প্রতিবাদে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ এবং সামাজিক সংগ্রাম পরিষদ যৌথভাবে এলাকায় দফায় দফায় বিক্ষোভ করেছে।
চেয়ারম্যান রফিকুল ইসলাম মোবাইলে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মোবাইল ফোনটি রিসিভ করেননি।তবে স্থানীয় দলীয় নেতাকর্মীরা বহিষ্কারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সংগঠনের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
এ নিয়ে রাজাহার ইউনিয়নে তোলপাড় সৃষ্টি হয়েছে, যা স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামুনে রেখে ৩নং বন্দবেড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী
সিংড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ
বাগেরহাট বাস টার্মিনালে দুই পক্ষের সংঘর্ষ
মনিরামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ মাদকসেবী আটক, কারাদণ্ড
দোহাজারীকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগ
অবসরপ্রাপ্ত সেনা সদস্য সার্জেন্টের হত্যার প্রতিবাদে বাদশাগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
রাণীনগরে আম বাগানে হলুদ চাষে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন
রাঙ্গামাটিতে রাস্তা সংস্কারের দাবিতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ
ধামরাইয়ে পূজামণ্ডপে জিআর চাল ও আর্থিক অনুদান বিতরণ