রৌমারীতে ট্রাক্টর চালককে ভ্রাম্যমাণে জেল দেওয়ার প্রতিবাদে থানা ঘেরাও
অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ও ট্রাক্টরের মাধ্যমে বহন করার অপরাধে সাইদুর রহমান (৩৫) নামের এক ট্রাক্টর চালককে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর প্রতিবাদে রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে ট্রাক্টর মালিক সমিতির উদ্যোগে দুই শতাধিক ট্রাক্টর মালিক ও চালকমিলে বেআইনি জনতা দলবদ্ধ হয়ে থানার ভিতরে প্রবেশ করে এবং ঘেরাও করে।
এসময় আঃ আজিজ, দাখিরুল, জিন্নাহ আরমি ও আব্দুস ছালাম মাস্টার ওসির কক্ষে প্রবেশ করে এবং সাইদুরকে আটকের বিষয় প্রতিবাদ জানায়। পরে ওসি লুৎফর রহমান জানান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও নিজে ঘটনাস্থল উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ রায় ঘোষনা করেন। যার প্রেক্ষিতে পুলিশ তাকে আদালতে প্রেরণ করেছেন। আপনাদের কিছু বলার থাকলে আপনারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল দিও সাথে কথা বলেন। পরে প্রতিবাদকারিরা থানা থেকে চলে যান।
্উল্লেখ্য যে, দীর্ঘদিন থেকে একটি চক্র উপজেলা বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চরসহ বিভিন্ন এলাকা থেকে ভেকু দিয়ে ফসলি জমি থেকে মাটি কেটে ট্রাক্টর দিয়ে পরিবহন করে আসছিলেন। এলাকাবাসির অভিযোগরে প্রেক্ষিতে সরেজমিনে মদাব্যাপারীর ঘাটের মৃত্যু আজিজুল হকের ছেলে সাইদুর রহমানকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। পরে তাকে পুলিশ হেফাজতে কৃড়িগ্রাম জেলখানায় পাঠানো হয়।
এব্যাপারে রৌমারী থানার ওসি লুৎফর রহমান জানান, তারা এভাবে থানায় ভিতরে প্রবেশ করা মোটেই ঠিক করেনি। পুলিশ তাদেরকে বুঝিয়ে থানা থেকে বের করে দেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ