ডেসটিনির ঐতিহাসিক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বিনিয়োগকারীদের ঢল
দীর্ঘ একযুগ ডেসটিনির কার্যক্রম বন্ধের পর ৫ জানুয়ারী ২৫ তম প্রতিবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে ডেসটিনির কার্যক্রম চালু করলো ডেসটিনির পরিচালক বৃন্দ।রোববার সকালে ডেসটিনির ঐতিহাসিক প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিনিয়োগকারীদের ঢল নেমেছে ঢাকার কাকরাইল আইডিবি ভবনে। দেশের বিভিন্ন জেলা হতে আগত ডেসটিনির বিনিয়োগ কারীদের দাবী ডেসটিনির পরিচালক বৃন্দ তাদের সাথে প্রতারনা করেনি।
পরিচালকদের মিথ্যা মামলায় জড়িয়ে অন্যায়ভাবে কারাগারে রেখেছেন। মিথ্যা মামলার প্রত্যাহার চান বিনিয়োগকারীরা এবং পরিচালকদের নিঃশর্ত মুক্তি চান তাঁরা।
ডেসটিনির স্বতন্ত্র বোর্ড পরিচালক ইন্জিনিয়ার আহমেদ মুশফিক আনাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রোগ্রামের উদ্বোধন করেন ডেসটিনির বোর্ড পরিচালক প্রশন্ত ভূষণ বড়ুয়া। পিএসডি অসিম ভূইয়া এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন হাইকোর্ট কর্তৃক নিযুক্ত স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ ইকবাল জামাল, বোর্ড পরিচালক সাইফুল আলম রতন,শেয়ার হোল্ডার জি এম গোলাম রব্বানী সুমন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মিডিয়া ব্যাক্তিত্ব এম এ আজিজ, সফটওয়্যার ডেভলপার রাজিবুল ইসলাম।বোর্ড পরিচালক সামনুন এহসান শামীম,মাসুদা ইসমত আরা,বিপ্লব বিকাশ শীল,কামরুল হাসান শেয়ার গোল্ডার এর মধ্যে বক্তব্য দেন জাহাঙ্গীর আলম,বোর্ড পরিচালক জাকির হোসেন, ম্যানেজিং কো- অর্ডিনেটর আশরাফুল আমীন। প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন ডায়মন্ড এস এম কামরুজ্জামান খন্দকার, আব্দুল আল মামুন মোস্তাফিজুর রহমান রশিদ,মুন্জুরুল মুরশেদ,সামশুল আলম। পিএসডি দের মধ্যে বক্তব্য দেন শহিদুল হক বাবু,আসাদুল হক আসাদ, ডেসটিনি সেন্ট্রাল পিএসডি ফোরামের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার
মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক
Link Copied