শিবগঞ্জে নতুন ইউএনও আজাহার আলীর যোগদান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজাহার আলী যোগদান করেছেন। রোববার দুপুর দেড়টার দিকে উপজেলা পরিষদ চত্বরে তাকে ফুল দিয়ে স্বাগত জানান সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে সুশীল সমাজ, শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত এই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় তিনি প্রশাসনিক কার্যক্রম সম্পাদনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এর আগে গত ২৯ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল স্বাক্ষরিত এক পত্রে তাকে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার সীমান্তে বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় মদ ও কম্বল জব্দ
গলাচিপায় যমকালো আয়োজনে গনঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে
রৌমারীর ব্রহ্মপুত্র নদের গর্ভে কাঁচা ধান ও বসতবাড়ি-দিশেহারা ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার
মির্জাগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
নাচোলে কৃষকের স্বপ্ন ধূলিসাৎ রাতের আঁধারে সাড়ে ৩ লক্ষ টাকার আমের গাছ ও পেঁপে কেটে ফেলেছে দুর্বৃত্তরা
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমানের দাফন
মান্দায় উন্মুক্ত লটারির মাধ্যমে আরআরএমইপি প্রকল্পের নারী শ্রমিক নিয়োগ কার্যক্রম শুরু
খালিয়াজুরীতে ধনু নদে অবৈধ মাছের ঘের, ব্যাহত নৌ চলাচল ও জেলেদের জীবিকা
ধনবাড়ীতে দারুল উলূম মাদ্রাসার প্রথম হাফেজ গোলাম রাব্বানীর সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও গ্রাহক হেনেস্তার অভিযোগ
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান