ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ায় অবৈধ সীসা কারখানায় অভিযান ৫০ হাজার টাকা জরিমানা


সেলিম সরকার, বগুড়া photo সেলিম সরকার, বগুড়া
প্রকাশিত: ৫-১-২০২৫ দুপুর ৪:৩৭

বগুড়ার কাহালু উপজেলার উলট্ট পূর্বপাড়া এলাকায় একটি অবৈধ সীসা কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সীসা, এসিড এবং ব্যাটারি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মিকাইল হোসেন, উপজেলা প্রশাসনের কর্মচারী এবং কাহালু থানা পুলিশের একটি দলও উপস্থিত ছিলেন।

অভিযানকালে কর্মকর্তারা সরেজমিনে দেখতে পান অনুমোদনহীন ওই কারখানায় আইপিএস এবং গাড়ির ব্যাটারি ভেঙে সীসা গলানো হচ্ছে এবং উন্মুক্ত স্থানে এসিড ফেলা হচ্ছে। এতে আশপাশের পরিবেশ, মানুষের স্বাস্থ্য এবং ফসলের জমিতে ব্যাপক ক্ষতি হচ্ছিল।

অভিযানে উল্লেখযোগ্য পরিমাণে পরিত্যক্ত এসিড, সীসা গলানোর সরঞ্জামাদি, কয়লা এবং গাড়ির ব্যাটারি উদ্ধার করা হয়। এই কারখানার কার্যক্রম পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর বলে প্রতীয়মান হওয়ায়, উপজেলা প্রশাসন পরিবেশ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (গ) ধারায় কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে, আগামী দুই দিনের মধ্যে কারখানাটি সম্পূর্ণরূপে ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি জানান, "এ ধরনের অবৈধ কার্যক্রম পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং তা অবশ্যই রোধ করা হবে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমরা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখব।"

তিনি বলেন, এ অভিযানের মাধ্যমে জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হলো। ভবিষ্যতে কোনো ধরনের অবৈধ ও পরিবেশ বিরোধী কার্যক্রম এই এলাকায় চলতে দেওয়া হবে না।

এমএসএম / এমএসএম

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী