শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল ও খাবার বিতরণ শুরু করেছে সুফিবাদী ঐক্য ফোরাম
শীতার্তদের মাঝে মাসব্যাপী কম্বল ও খাবার বিতরণ কর্মসূচী শুরু করেছে বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম। শনিবার (৪ জানুয়ারি) ভোর রাত থেকে সংগঠনের চেয়ারম্যান সাংবাদিক নুর মোহাম্মদ রানা এই কর্মসূচির উদ্বোধন করেন। চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় ও রাস্তায় অবস্থান করা ভাসমান মানুষের মাঝে প্রথম দিন কম্বল ও খাবার বিতরণ করেন।
এসময় নুর মোহাম্মদ রানা বলেন, আজ থেকে আমরা মাসব্যাপী এই কম্বল ও খাবার বিতরণ কর্মসূচি শুরু করলাম। ধারাবাহিক ভাবে এই কার্যক্রম চট্টগ্রাম নগরী শেষ করে জেলার বিভিন্ন উপজেলা ও পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে যাবে আমাদের এই মানবিক কর্মসূচি। প্রথম দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সুফিবাদী ঐক্য ফোরামের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সুফি গবেষক সাংবাদিক এস এম আকাশ, মহাসচিব মাষ্টার আবুল হোসেন, যুগ্ন মহাসচিব ইলিয়াস সোহেল, ফোরামের উপদেষ্টা ও এয়াকুব ভান্ডার দরবার শরীফের শাহাজাদা মোহাম্মদ রেজাউল করিম সুমন, সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন মিয়াজি, নির্বাহী সদস্য মোহাম্মদ নিজাম উদ্দিন, নাজমুল হুদা সাকিব, আনিস মোহাম্মদ বিবলু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ