পোষ্য কোটা পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পূনরায় বহাল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীরা। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনের সামনে রাবি কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, পরিবহন কর্মচারী সমিতির ব্যানারে আয়োজিত এক মানববন্ধন থেকে এ ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্পের ডেপুটি রেজিস্টার মনোয়ার হোসেন বলেন, 'কোটা আন্দোলন ছিল কোটার যৌক্তিক সংস্কারের আন্দোলন। তখন বলা হয়নি কোটা বন্ধ করতে হবে, বলা হয়েছিল কোটা সংস্কার করতে হবে। সারাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ ইত্যাদি জায়গায় কোটা ব্যবস্থা রয়েছে। তাই আমরা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিলের প্রতিবাদ জানাই ও তা পূনরায় বহালের দাবি জানাই।'
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির কোষাধক্ষ্য মাসুদ রানা বলেন, 'আমাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা সেটি অনেকদিন থেকেই চলে আসছে। আমাদের সন্তানরা যোগ্যতার ভিত্তিতে এখানে ভর্তি হয়। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করার যে যোগ্যতা তারা সেটি পূরণ করে। পাশাপাশি অন্য সকল যোগ্যতা পূরণ করার পরেই তারা এখানে ভর্তি হয়। তাই আমরা আমাদের অধিকার পুনর্বহাল চাই।'
রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, 'আমাদের একটাই দাবি সেটি হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার। আমরা যতদিন আমাদের প্রাতিষ্ঠানিক অধিকার ফিরে না পাবো ততদিন আন্দোলন চালিয়ে যাবো।' একইসাথে আগামীকাল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তিনি।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রায় পাঁচ শতাধিক কর্মকর্তা- কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, গত বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষক ও কর্মকর্তার সন্তানদের জন্য বরাদ্দকৃত পোষ্য কোটা পুরোপুরি বাতিল করে শুধুমাত্র সহায়ক ও সাধারণ কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন । কিন্তু এতে অসন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীরা। পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে উপ-উপাচার্যসহ কর্মকর্তা-কর্মচারীদের প্রায় ১২ ঘন্টা অবরোধ করে রাখে তারা। পরে সেদিন রাতে আন্দোলনের মুখে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন উপাচার্য সালেহ্ হাসান নকীব।'
এমএসএম / এমএসএম
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য