ঢাকা বৃহষ্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

কুলাউড়ায় টিলা কেটে জেলে গেলেন আলমগীর


কুলাউড়া প্রতিনিধি photo কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৬-১-২০২৫ দুপুর ৪:৪

মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের দায়ে আলমগীর মিয়া নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার (৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মলাংগি নামকস্থানে এ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। দণ্ডিতব্যক্তি কুলাউড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন সময় কুলাউড়াকে জানান, জয়চণ্ডীর মলাংগি নামকস্থানে দীর্ঘদিন ধরে পরিবেশ বিপন্ন করে টিলা কাটা এবং এর সন্নিকটে আবাসিক এলাকার ভিতরে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন আলমগীর। কয়েকদিন অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আজ ভোর ৪টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের হোতা আলমগীর মিয়াকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু ও মাটি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বালুসহ অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং টিলা কাটা প্রতিরোধসহ পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে থানাপুলিশের একটি দল সহায়তা করে।

এমএসএম / এমএসএম

গণভোটের বিরুদ্ধে গিয়ে বিএনপি শেখ হাসিনার সংবিধান বাস্তবায়নে কাজ করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল

পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার

অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি

পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ

ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত

গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান

নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি

রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী

নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা

শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে