ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় দিনের আলো -তে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ৬-১-২০২৫ দুপুর ৪:২৩

হাতিয়া উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাতিয়া পৌরসভা ৩ নং ওয়ার্ড চরকৈলাশ গ্রামে ডাকাতির এ ঘটনা ঘটে। এসময় মুখোশধারী ডাকাতদল ৭ম শ্রেণীতে পড়ুয়া এক শিশু কন্যার গলায় ছুরি ধরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে জানা যায়। 
ভুক্তভোগী শাহাদাত হোসেন বলেন, আমার স্ত্রী শিক্ষকতা করেন। সকালে তাকে স্কুলে পৌঁছে দেওয়ার পর জানাতে পারি আমার বাড়ি ডাকাতি হয়েছে। পরে বাড়িতে এসে দেখি আমার ঘরে থাকা ৬০/৬৫ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণ লুট হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার ওইসময় ঘরে আমার ভায়েরার মেয়ে ৭ম শ্রেণীতে পড়ুয়া সামিয়া একা ছিল। ডাকাতদল তার গলায় ছুরি ধরে ঘরে লুটপাট চালায়। 
শিশু কন্যা সামিয়া বলেন, ৭/৮ জন লোক মাস্ক পরে হঠাৎ ঘরে ঢুকেই তার গলায় ছুরি ধরে ভয় দেখাতে থাকে। এবং চিৎকার দিলে মেরে ফেলার হুমকি দিয়ে লুটপাট চালায়। এ ঘটনায় ঘটনাস্থলে আশপাশের অসংখ্য লোকজন ভীড় জমাতে থাকে। এলাকার লোকজনে জানান,  কিছুদিন পূর্বে একই পাড়ায় একই মহল্লায় তমরউদ্দি হাই স্কুলের (প্রধান শিক্ষক) শাহাবুদ্দিন মিয়ার  ডাকাতির ঘটনা ঘটে। 

এবিষয়ে হাতিয়া থানা অফিসার ইনচার্জ আজমল হুদা বলেন, খবর পেয়ে আমরা এখন ঘটনাস্থলের বিভিন্ন দিক দেখেছি। অপরাধীদের ধরতে আমরা অনুসন্ধান  চালিয়ে যাচ্ছি। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ