সন্দ্বীপে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক কর্মশালা
বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ রেজিস্ট্রার, ধর্মীয় নেতা, কমিউনিটি ফোরাম এবং নির্বাচিত স্হানীয় সরকার প্রতিনিধিদের সাথে সভা করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখা । সোমবার সকাল ১১ টায় সংস্থার এনাম নাহার মোড় শাখার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক মোঃ শামসুদ্দিন। সংস্থার কমিনিউটি ডেভেলপমেন্ট অফিসার শাহেনা বেগমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ সামসুল আলম, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কমিশনার নাজিম উদ্দীন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, হারামিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লুনা বেগম, মুছাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুরাইয়া বেগম, পৌরসভা বিবাহ রেজিস্ট্রার মোঃ আইয়ুব, হারামিয়া বিবাহ রেজিস্ট্রার কাজী নিজাম উদ্দিন, মুছাপুর বিবাহ রেজিস্ট্রার আবদুর রহমান আনসারী, বাউরিয়া বিবাহ রেজিস্ট্রার এহসান উল্ল্যাহ, হারামিয়া ইউপি সচিব কাজী মেহরাজুল ইসলাম, হিন্দু বিবাহ রেজিস্ট্রার তুষার ব্যনার্জি, নারী প্রগতি সংঘের প্রোগ্রাম অর্গানাইজার সাবিনা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা বলেন বাল্যবিবাহ একটি সামাজিক ব্যধি, এ থেকে আমাদের বেড়িয়ে আসতে সকলের সহযোগিতা দরকার। দীর্ঘ চার দশকের অভিজ্ঞতায় বাংলাদেশের নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠন, জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা, চিকিৎসক সমাজ, গবেষক সকলের অভিজ্ঞতার আলোকে বিশ্বজনীন এটাই দেখা গিয়েছে যে ১৮ বছর এর নিচে বয়সের নারীর মাতৃত্বগ্রহন, সন্তান জম্মদানের জন্য যথাযথ হয়ে উঠেনা।অন্য দিকে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ করা হলে তা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত শিশুর বয়স যে তার সাথে সাংঘর্ষিক হবে। মেয়েদের বয়স কমালে তার নেতিবাচক প্রভাব নারীর স্বাস্থ্য, ক্ষমতায়ন, সিদান্ত গ্রহন, অর্থনীতিক ক্ষমতায়ন উপর পড়ে, পাশাপাশি নারীর সহিংসতা শিকার হওয়ার ঝুঁকি ও বৃদ্ধি পায়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied