ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূঞাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১ কর্মী গ্রেফতার


ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৬-১-২০২৫ দুপুর ৪:২৭

টাঙ্গাইলের ভূঞাপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কেটে উদযাপন করায় হাসান আলী (৩৬) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) সকালে তাকে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করেছে ভূঞাপুর থানা পুলিশ।
 
এর পূর্বে রবিবার রাতে হাসান আলীকে পৌর শহরের ছাব্বিশা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান আলী উপজেলা পৌর শহরের ছাব্বিশা গ্রামের হামেদ আলী খানের ছেলে। 

জানা গেছে, গত শনিবার নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সে দিন রাতে ইবরাহীম খাঁ সরকারি কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। 

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এ ধরেনর খবরে অভিযান চালিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সমর্থক হাসানের নামে নাশকতার মামলা থাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সোমবার সকালে টাঙ্গাইল সদর থানায় সোপর্দ করা হয়েছে। 

 
 
 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ