কুড়িগ্রামে চরের খাস জমি দখল নিয়ে দু' গ্রুপের সংঘর্ষ একজন নিহত
কুড়িগ্রামের উলিপুরে চরের জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে মোঃ দরবেশ আলী (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। দরবেশ আলী থেতরাই ইউনিয়নের সিপার আকন্দের ছেলে। রবিবার বিকেলের দিকে উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরার চরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের কর্পূরায় প্রায় ২শ একর চরের খাস জমি নিয়ে পার্শ্ববর্তী রংপুরের পীরগাছা উপজেলা সবুর মিয়া ও মোঃ ইসমাইল হোসেনের বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগেও দুই গ্রুপের মারামারির ঘটনা ঘটে। এরই জেরে ৫ জানুয়ারি রবিবার বিকেলে চর দখলের চেষ্টা করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে সবুর গ্রুপের সদস্য দরবেশ আলী ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় সবুর ও ইসমাইল গ্রুপের প্রায় দশ জন আহত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য নুররুজ্জামান মিয়া জানান, চরটি প্রায় ২শ একর খাসের জমি । প্রতি বছর চরটিকে ঘিরে সবুর ও ইসমাইল দুই গ্রুপের সংঘর্ষ ঘটে। রবিবারও চর দখলকে কেন্দ্রে করে উপয় পক্ষের সংঘর্ষে সবুর গ্রুপের দরবেশ আলী মারা যায়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জাানন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড