কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ মাদকের আসামী ছিনতাই, ৬ পুলিশ সদস্য ক্লোজ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকসহ আটক আসামীকে হাতকড়াসহ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুরুঙ্গামারী থানার ৬ পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে ক্লোজ করা হয়েছে। রোববার রাতে ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বাবুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় রাতেই থানার ওসি মুনিরুল ইসলামকে বদলি করা হয়েছে। এ ঘটনায় মাদক উদ্ধার ও আসামী ছিনতাইয়ের মামলা করেছে পুলিশ। একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বাবুর হাট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর রহমান ও তার স্ত্রীকে বাড়ী থেকে ১৬২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে তাদের থানায় নিয়ে আসার সময় স্থানীয় কিছু লোকজন পুলিশের গাড়ী আটক করে হইচই করে আসামী ছিনতাই করে নেয়। এ ঘটনায় দায়িত্বরত ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইন্সে নেয়া হয়েছে। রাতেই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে।
কুড়িগ্রামের পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় কিছু লোক পুলিশের কাজে বাধা দিয়ে আসামী ছিনতাই করেছে। এ ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাতকড়াসহ ছিনতাই হওয়া আসামীকে খোঁজা হচ্ছে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড