বাউফলে অপহৃত শিবু বনিককে উদ্ধার; ডাকাত চক্রের ৫ সদস্য গ্ৰেফতার
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর থেকে অপহৃত শিবু বনিককে উদ্ধার ও দেশীয় অস্ত্র সহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ। অপহরণকারীদের নাম মো. মাসুদ শরীফ (২৪), মো. মিরাজ মৃধা (২০), জহির প্যাদা (২৭), বিধান চন্দ্র মিস্ত্রী (২২), মো. মাহফুজ (১৬)। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার নাজিরপুর কচুয়া গ্ৰাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার বেলা সোয়া ১ টায় বাউফল থানায় প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
তিনি জানান, গত শুক্রবার (৩ জানুয়ারি) রাতে বাজারের আদায়কৃত টাকার হিসাব ও ট্রাক যোগে আসা মালামাল গোছানোর জন্য শিবানন্দ রায় বনিক এবং তার কর্মচারী সংকর দাস ও তাপস প্রতিষ্ঠানে ছিলেন। আনুমানিক সোয়া ১০টার দিকে হঠাৎ প্রতিষ্ঠানের সামনের দরজা দিয়ে প্রায় ৭-৮ জনের একটি ডাকাত দল মানকি টুপি পরে প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং তাদের তিনজনকেই অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা আনুমানিক ৫ লাখ টাকা ছিনিয়ে নেন। পরে কর্মচারী দুজনকে বেঁধে রেখে দোকানের পিছনের দরজা দিয়ে ব্যবসায়ী শিবু বনিককে দোকানের পিছনে নদীপথে ট্রলারে করে তেঁতুলিয়া নদীর দিকে অপহরণ করে নিয়ে যায়। একটি চরে নির্জন পরিত্যক্ত বাসায় দুইদিন আটকে রেখে অপহৃত শিবু বণিকের পরিবারের কাছে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় ৪ জানুয়ারী ভিকটিমের পরিবারের পক্ষে বাউফল থানায় ৩৯৫/৩৯৭/৩৬৪ ধারায় একটি পেনাল কোড রুজু করা হয়।
অবশেষে ঘটনার ৪৮ ঘন্টা পর বাউফল থানা ও জেলা গোয়েন্দা শাখা পটুয়াখালীর একাধিক চৌকস অভিযানিক দল বিভিন্ন তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতি ও অপহরনের মূল রহস্য উদঘাটনের জন্য বাউফল থানা এলাকায় নিরবিচ্ছিন্ন অভিযান পরিচালনা করে কালাইয়া বন্দরের ব্যবসায়ী শিবু বনিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অপহরনকারীদের মধ্যে ৫ সদস্যকে গ্রেফতার করা হয় এবং নগদ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শত টাকা সহ দেশীয় বিভিন্ন অস্ত্রসহ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বাউফল থানার ডাকাতি ও অপহরন মামলায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও অপহরণের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
ফটিকছড়িতে প্রতিবন্ধী ভাতিজার সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে
সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক