মেহেরপুরে বেড়েছে শীতে পোশাক বিক্রি দোকানে দাম চড়া, ফুটপাতই ভরসা নিম্ম ও মধ্যবিত্তদের
গত কয়েকদিন ধরে ঝেঁকে বসেছে শীত। চুয়াডাঙ্গা-মেহেরপুর অঞ্চলে তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রীর নিচে। তিব্র কুয়াশা আর কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনমান। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে শীত নিবারনের জন্য পোশাকের চাহিদাও। দোকান গুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়। তবে দাম শুনে অনেকেই ফিরে আসছে দোকান থেকে। চড়া দাম হওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতারা ভিড় করছে রাস্তার ধারের ফুটপথে।
ক্রেতাদের বলছেন, সর্বনিম্ন ২ হাজার টাকা না হলে মোটামুটির মানের শীতের পোশাক কেনা যাচ্ছে না। দিন মজুর, রিক্স্রা-ভ্যান চালক, ক্ষুদ্র ব্যাবসায়ী, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছোটখাটো চাকরী জীবীদের নাগালের বাইরে চলে যাচ্ছে দাম। পরিবারের সবার জন্য একটু মানসম্মত শীতের পোশাক কিনতে চলে যাচ্ছে পুরো মাসের ইনকাম। তাই অল্প আয়ের মানুষের ভরসা এখন ফুটপাতের দোকন।
চা দোকানি সিদিদ্দকুর রহমান জানান, তিন মেয়ে ও স্বামী-স্ত্রী মিলে পাচ সদস্যের পরিবার। প্রতিদিন চা বেচে ৫শ থেকে ৬শ টাকা লাভ হয় তার। পরিবারের জন্য শীতের পোশাক কিনতে এসে দাম শুনে বিপাকে পড়েছেন তিনি। মেয়েদের খুশি করতে ৬ হাজার টাকায় তিনটা শীতের পোশাক কিনেছেন। কিন্তু নিজের ও তার স্ত্রীর জন্য টাকার সল্পতার কারনে কোন পোশাক কিনতে পারেননি।
শুক্রবার শহরের গরুর হাট সংলগ্ন ফুটপাতের ধারে অস্থায়ী শীতের পোশাকের দোকান গুলোতে দেখা যায় ক্রেতারা ভিড় করেছে ছোট বড়, ছেলে মেয়ে সকলের শীতের পোশাক অল্পদামে পাওয়া যাচ্ছে সেখানে।
পোশাক কিনতে আসা মিষ্টি ব্যবসায়ী আব্দুর রহমান জানান, গতবার দোকান গুলোতে যে পোশাকের দাম ছিল ২ হাজার এখন সেটির দাম ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা হয়ে গেছে। আমাদের মত সল্প আয়ের মানুষ এতো দাম দিয়ে শীতের পোশক কিভাবে কিনবে। সংসার চালাতেই তো হিমশীম খাচ্ছি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক স্কুল শিক্ষক জানান, সংসার চালিয়ে বাড়তি টাকা থাকে না। শীতের জন্য কেনাকাটা আমাদের উপর বাড়তি চাপ। বাধ্য হয়ে হয়ে ফুটপাতে দোকান গুলোতে এসেছি।
শপিংমল ও দোকানিরা বলছে, বেচাবিক্রি কম। দাম শুনে অনেকেই চলে যাচ্ছে। দাম বৃদ্ধি হওয়াতে আমাদের কোন হাত নেই। বেশি দামে কিনতে হচ্ছে। তবে বেচাবিক্রি বেড়েছে ফুটপাতের দোকান গুলোতে। তাদের দাবি, প্রায় সব ধরনের মানুষই আসেছ তাদের দোকনে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
ফটিকছড়িতে প্রতিবন্ধী ভাতিজার সম্পত্তি দখল ও নির্যাতনের অভিযোগ চাচার বিরুদ্ধে
সুবর্ণচরে বিশুদ্ধ পানির সংকট নিরসনে ছাত্রদল সম্পাদক নাছিরের কল উপহার
ভোলায় ভয়াল ১২ নভেম্বর উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত, ৫৬ বছরেও কাটেনি আতঙ্ক
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযান, নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার
Link Copied