ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে বেসরকারী সংস্থা স্লোব’র ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ৭-১-২০২৫ দুপুর ১২:২৩
ব্যতিক্রমী অনুষ্ঠানের মাধ্যমে পটুয়াখালীর বাউফলে বেসরকারী সংস্থা স্লোবের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) উপজেলার মদনপুরা এলাকায় স্লোবের একটি এতিমখানায় ওই অনুষ্ঠান হয়। স্লোবের চেয়ারপার্সন কীর্তি নিশান চাকমার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট মন্ত্রণালয়ের (বহুপাক্ষিক/আঞ্চলিক) সচিব অ্যাম্ব: এম.রিয়াজ হামিদুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাম্ব. আন্দ্রে কারস্টেনস, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. আনোয়ার হোসেন এবং দেশের অন্যতম গণমাধ্যম ব্যাক্তিত্ব হানিফ সংকেত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্লোবের উপদেষ্টা রওশন জাহান মনি এবং স্লোবের কার্যক্রমের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠা পাওয়া একাধিক উপকারভোগীগণ। 
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন স্লোবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মোতালেব ওয়েইটার্স। উল্লেখ্য, প্রায় ৫০ বছর পূর্বে বাউফলের ধুলিয়া ইউনিয়নের মোতালেব বরিশাল হারিয়ে যান। ওই সময় নেদারল্যান্ডের এক বিদেশী তাকে লালন পালনের দায়িত্ব নিয়ে তার দেশে নিয়ে যান। ২৫ বছর পর মোতালেব বাংলাদেশে আসলে হানিফ সংকেতের ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে মোতালেবের পরিচয় প্রকাশ পায়। এরপর নেদারল্যান্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সহযোগীতায় স্লোব প্রতিষ্টা করে অসহায় শিশুদের জন্য এতিমখানা, দুস্থ্য মানুষের স্বাস্থ্যসেবা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন। এপর্যন্ত সংস্থাটি পটুয়াখালী, বরগুনা এবং বরিশালে ব্যাপক কার্যক্রম ছড়িয়ে দিয়েছেন।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা