অভয়নগরে শীতার্ত ও মাদরাসা ছাত্রদের মাঝে কম্বল বিতরণ
যশোরের অভয়নগরে অসহায় শীতার্র্ত ও মাদরাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে সোমবার (৬ জানুয়ারি) বিকালে পৌরসভা চত্বরে ১০ জন অসহায় শীতার্তকে নগদ টাকা, খাদ্যসামগ্রী ও কম্বল দেওয়া হয়। এছাড়া পৌর এলাকার বিভিন্ন মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার প্রশাসক ও অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী অসীম কুমার সোম, নওয়াপাড়া প্রেক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, বর্তমান সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান দপ্তরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ, সমাজসেবক হাফেজ নাঈমুল হাসান জনি, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মো. ইমদাদুল শেখ প্রমুখ।
পৌর কর্তৃপক্ষ জানায়, যশোর জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের পক্ষ থেকে ১০ জন অসহায় শীতার্তকে নগদ দুই হাজার করে টাকা, খাদ্যসামগ্রী ও একটি করে কম্বল দেওয়া হয়েছে। এছাড়া পৌর এলাকার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় গিয়ে ছাত্রদের মাঝে ৮০ পিস কম্বল বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ
বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮
কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস
লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’
বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন
কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়
কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ